ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সামরিক সহযোগিতা নিয়ে নতুন অভিযোগ
বিশ্লেষকদের মতে, বর্তমান উত্তেজনার মূল কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রুশ বাহিনী ইরানের তৈরি দূরপাল্লার ড্রোন ব্যবহার করে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের অভিযোগ, ড্রোনের পাশাপাশি ইরান রাশিয়াকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও সরবরাহ করেছে। এমনকি রুশ সেনাদের ড্রোন পরিচালনার প্রশিক্ষণেও ইরানি বিশেষজ্ঞরা সহায়তা করেছেন বলে দাবি করা হয়েছে। যদিও তেহরান এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।



Comments
Post a Comment